মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “নারী-পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বো দেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ ইব্রাহীম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, মাওঃ আহসান উল্লাহ, হাবিবুর রহমান ও সুপ্রিয়া। সভায় বক্তারা বলেন, সমাজসেবা মানে সমাজের সব শ্রেণির মানুষের সেবা করা। সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনি মূলক কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের গৃহিত কর্মসূচির আওতায় উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে ৬ হাজার ৮শ ৩৩ বয়স্ক নারী-পুরুষ, ৩ হাজার ১শ ৮ জন স্বামী পরিত্যাক্তা, দুস্থ মহিলা, ১ হাজার ৫শ ২০ জন প্রতিবন্ধি সহ অসহায় মানুষকে প্রতিমাসে ৬৫ লক্ষ ৯০ হাজার ৭৫০ টাকা ভাতা প্রদান করা হয়। এছাড়া আর্থকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য ১ হাজার ৯শ ৩ জন নারী ও পুরুষকে ১ কোটি ৩০ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ঋণের আদায় শতভাগ উল্লেখ করে বক্তারা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সমাজসেবায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।






পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে 