শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেছে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেছে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন
৬৩৮ বার পঠিত
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেছে মুক্তিমঞ্চ ফাউন্ডেশন

---
মাগুরা প্রতিনিধি ॥ সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে মাগুরা সদর  উপজেলা আবালপুর  গ্রামে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান মুক্তিমঞ্চ ফাউন্ডেশন সাংবাদিক ও সমাজের সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছে ।
শুক্রবার আবালপুর মুক্তিমঞ্চ ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত  সভাপতি মো: শওকত  আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়  প্রধান অতিথি ছিলেন  মাগুরা প্রেসক্লাবের  সভাপতি অধ্যাপক মিহির লাল কুরি । বিশেষ অতিথি  ছিলেন মাগুরা  সরকারি  কলেজের ইংরেজী  বিভাগের  সহযোগী অধ্যাপক আবু সাঈদ মোল্যা, শৈলকুপা  সরকারি  কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো: আব্দুর রহমান  । সভায় অন্যান্যের  মধ্যে  বক্তব্য রাখেন  সাংবাদিক অলোক বোস, শফিকুল ইসলাম, রোভা ফাউন্ডেশনের নির্বাহী  পরিচালক  কাজী কামরুজ্জামান , ইসাডোর  নির্বাহী পরিচালক  আবু ইমাম মো: বাকের ও কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু প্রমুখ ।
মতবিনিময়  সভার আয়োজক ও মুক্তিমঞ্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিবেশ বিজ্ঞান  বিশেষজ্ঞ মোহাম্মদ রউফ গুল্লু  বিশ্বাস জানান, মানব কল্যাণের ব্রত নিয়ে মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের জন্ম । সমাজের সুবিধা বঞ্চিত আর্থ-সামাজিক মানুষের উন্নয়নে  মুক্তিমঞ্চ ফাউন্ডেশন  কাজ করছে । ইতি আমরা ফাউন্ডেশনের নিজস্ব  তহবিল হতে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের  চিকিৎসা সেবা প্রদান, দু:স্থ-অসহায় মানুষের ঘর নির্মান, বিবাহ ও আর্থিক স্বাবলম্বির জন্য গরু-ছাগল প্রদান ও  গরীব-মেধাবী  শিক্ষার্থীদের  শিক্ষাসহায়তা  প্রদান করেছি । তিনি আরো জানান, বর্তমানে ফাউন্ডেশনের ৫ তলা ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে ।  আগামীতে এ ফাউন্ডেশন  মাগুরা জেলাবাসীর  জন্য বিভিন সেবা প্রদান করতে  প্রস্তত আছে । আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে  শিক্ষা,স্বাস্থ্য, কৃষি ,মা ও স্বাস্থ্য সেবাসহ  কারিগরি  শিক্ষার সেবা প্রদান করতে আগ্রহী । আপনারা আমাদের  সার্বিক  সহযোগিতা  করলে আমরা আগামীতে ভালো সেবা প্রদান করতে পারব ।





বিবিধ এর আরও খবর

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

আর্কাইভ