শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জাতীয় ভোটার দিবস উদযাপন
আশাশুনিতে জাতীয় ভোটার দিবস উদযাপন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় ভোটার দিবস’১৯ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উদযাপনে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

‘ভোটার হব, ভোট দেব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, অধ্যাঃ তৃপ্তি রঞ্জন সাহা, সাংবাদিক মাসুদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে ‘ভোটারের দায়িত্ব ও কর্তব্য’ বিষয় বস্তুর উপর উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগীতায় বিজয়ী প্রথম স্থান আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আনিকা আনজুম বাবলী, দ্বিতীয় স্থান একই ক্লাসের হেলাল উদ্দীন ও তৃতীয় স্থান রাফিয়া বিলকিসকে পুরষ্কৃত করা হয়।






শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা 