শুক্রবার ● ১ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » দাকোপে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত
দাকোপে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

দাকোপ প্রতিনিধি: ভোটার হবো ভোট দিবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস ২০১৯।
উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেষ্টুনসহ এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সঞ্জিব দাশ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, চালনা পৌরসভার প্যানেল মেয়র এস এম আব্দুল গফুর, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিন্ময় বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা নির্বাচন অফিসের শেখ ফরিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা অলকেশ রায়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন। সব শেষে নির্বাচন অফিসে নতুন ভোটার হওয়া, নাম সংশোধনসহ ভোটার সংক্রান্ত বিশেষ সেবা দেওয়া হয়।






শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা 