শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিবিধ » নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে
প্রথম পাতা » বিবিধ » নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে
৩১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে

---পাইকগাছার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন জমে উঠেছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ও প্রচার-প্রচারণা চলছে, যা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ তৈরি করেছে। প্রার্থীদের পক্ষে ব্যবসায়ীদের মধ্যে সমর্থন আদায়ের জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সদস্যদের মধ্যে প্রত্যাশা ও উত্তেজনা তত বাড়ছে।

২৯ নভেম্বর শনিবার নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থপনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবারের অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি।

নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ৬টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে দুই জন অশোক কুমার ঘোষ প্রতিক চেয়ার, মোঃ নুর আলী মোড়ল প্রতিক ছাতা, সহ-সভাপতি পদে দুই জন জগন্নাথ দেবনাথ প্রতিক মাছ, মোঃ আবুল কালাম আজাদ প্রতিক ফুটবল, কোষাধ্যক্ষ পদে দুই জন নারায়ণ দেবনাথ প্রতিক আম, মোঃ আরিফ হোসেন প্রতিক বাই সাইকেল, সদস্য দুই টি পদে চার জন মোঃ মিজানুর রহমান সরদার প্রতিক হাতি, মোঃ বিল্লাল হোসেন প্রতিক বই, বাবুল সরদার প্রতিক ডাব, আহম্মদ মোড়ল প্রতিক কাপ পিরিচ। সম্পাদক পদে আবু সালেহ মোঃ ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমিতির ভোটাররা জানান, সভাপতি পদ নিয়ে যেমন রয়েছে নির্বাচনের মূল আকর্ষণ,সাথে আছে অন্য পদগুলি। সম্পাদক পদে নির্বাচন হলে আরো জমে উঠতো। বর্তমান সভাপতি অশোক কুমার ঘোষ চেয়ার প্রতিক নিয়ে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সমিতির প্রতিষ্ঠাকালীন সময় ও নিবন্ধন পাওয়ার পর ৯ বছর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন,পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করছেন। তৃতীয়বার সভাপতি পদে নির্বাচন করছেন। মোঃ নুর আলী মোড়ল প্রতিক ছাতা প্রতিক নিয়ে নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক স্কুল শিক্ষক ও স্বাস্থ পরিদর্শক হিসাবে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন। তিনি এবার প্রথম সমিতির সভাপতি পদে নির্বাচন করছেন। নির্বাচনে সকল প্রার্থী জয়লাভে আশাবাদী। তবে ভোটার জানান, নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে। এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে বইছে ভোটের হাওয়া। নির্বাচন নিয়ে বাজারে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)