বৃহস্পতিবার ● ২৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৮ দফা দাবীতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ
মাগুরায় ৮ দফা দাবীতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করনের অপচেষ্টা প্রতিরোধ ও ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন মাগুরা জেলা শাখা। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে মাগুরা জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নার্সিং ইন্সপেক্টর মনোয়ারা খাতুন, সিনিয়র স্টাফ নার্স সুফিয়া খাতুন, আমেনা খাতুন, অন্তর বাড়ৈ ও ও শিক্ষার্থী শামসুন্নাহার বনি। সমাবেশে জানানো হয়, অবিলম্বে ৮ দফা দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নার্সিং নেতারা। তারা বলেন,৮ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে নার্সেস অ্যাসোসিয়েশন। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে ৮ দফা দাবী মেনে নিয়ে নার্সেস অ্যাসোসিয়েশন কে আরো শক্তিশালী করুন ।






পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ 