শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
প্রথম পাতা » বিবিধ » কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
৩৬৫ বার পঠিত
বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল

 ---পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহল রেখে অগনতান্ত্রিকভাবে বিমান সাহা ঘোষিত দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভায় বাতিল করেছে।

 ২৬ ডিসেম্বর শুক্রবার ২৫ জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিক ভাবে উপজেলা কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষনা করায় উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের যৌথভাবে ২৮ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভায় পাইকগাছার পূজা পরিষদের কমিটি ভেঙে নতূন আহবায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্রীয় কমিটি অনুমতি দেয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত। কেন্দ্রের হস্তক্ষেপে আহবায়ক কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন, আমাদের সাথে পরামর্শ ছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমান সাহার একক সিদ্ধান্তে পাইকগাছা উপজেলা কমিটি ভেঙে নতূন আহবায়ক কমিটি ঘোষনায় কেন্দ্রীয় কমিটি কোন ভাবেই অনুমতি দেয়নি।

জানাগেছে, গত ২৬ ডিসেম্বর খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভায় সংগঠনের সভাপতি কৃষ্ণপদ দাশের অনুপস্থিতিতে কার্য্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায়  জেলা কমিটির সাধারন সম্পাদক বিমান সাহা পাইকগাছা উপজেলার সভাপতি-সমীরন কুমার সাধু ও সাধারন সম্পাদক  আনন্দ মোহন বিশ্বাসের নেতৃত্বের কমিটি ভেঙ্গে দিয়ে কৃষ্ণপদ মন্ডলকে আহবায়ক ও হিমাদ্রী কিশোর দেকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা দেন। এটি জানাজানির পর পাইকগাছা  উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ প্রতিবাদ সভা করে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টা-পাল্টি প্রতিবাদের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ও পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনের পুর্বে  কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা মানেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব-মতপার্থক্য ও বিভেদ সৃষ্টি হবে, সেটা কারোর কাম্য নয়। সে কারণে কেন্দ্রীয় কমিটি কোন ভাবেই জাতিয় সংসদ নির্বাচনের পুর্বে কমিটি ভেঙে নতূন আহবায়ক কমিটি গঠনের অনুমোদন দেয়নি।

এ বিষয়ে রবীন্দ্রনাথ দত্ত আরও জানান, পূর্বের কমিটি বহাল থাকবে এবং নির্বাচনের পরে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মধ্য দিয়ে নতূন কমিটি গঠন করা হবে।

কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সন্তোষ শর্মা জানান, আহবায়ক কমিটির বাতিল করা হয়েছে, জাতিয় সংসদ নির্বাচনের পুর্বে কমিটি ভাঙা বা আহবায়ক কমিটি গঠন কোনটাই হবেনা। তিনি আরোও বলেন নির্বাচনের পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি করা হবে।

কেন্দ্রীয় সভার এ সিদ্ধান্তকে স্বগত জানিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)