শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
৭৭১ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

---

এস ডব্লিউ নিউজ:

জেলা পর্যায়ে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞানমনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, একটি শিক্ষিত জাতি উপহার দিতে বিজ্ঞানের কোন বিকল্প নেই। বিজ্ঞানের গুরুত্ব প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বোঝাতে হবে। শৈশব থেকেই বিজ্ঞানের প্রতি উৎসহের অভাব রয়েছে। শৈশব থেকেই সকল শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। বিজ্ঞান আমাদের চারপাশেই রয়েছে। শিশুদের স্বপ্ন দেখাতে হবে। বিজ্ঞান এমন একটি শিক্ষা যা মানুষকে বিভিন্ন জিনিসকে জানতে এবং বুঝতে শেখায়।

সেমিনারে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর প্রকৌশলী মোঃ মোমিত হাসান।

এই সেমিনারে ও কুইজ প্রতিযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনসহ জেলার নয়টি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩২টি টিমের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।





প্রযুক্তি এর আরও খবর

এআই ও ফ্যাক্ট চেকিং এআই ও ফ্যাক্ট চেকিং
পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে
দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ

আর্কাইভ