শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রযুক্তি » খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
৫৮৫ বার পঠিত
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

 --- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র সহযোগিতায় বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ বিষয়ক বিভাগীয় কর্মশালা ২১ মে বুধবার সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্বব্যাংকের সহায়তায় বিবিএস ৩০ জানুয়ারি, ২০২৫ তারিখে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে দারিদ্র্য মানচিত্র প্রকাশ করে। এই মানচিত্র আমাদের জন্য একটি দিক নির্দেশনা। এটি সরকার, উন্নয়ন সংস্থা এবং গবেষকদের জন্য অগ্রাধিকারমূলক এলাকা চিহ্নিত করতে সহায়তা করবে। তিনি সকল সরকারি দপ্তর ও সংস্থাকে সম্পদের সঠিক বন্টন নিশ্চিত করতে এবং টেকসই নীতি প্রণয়নে বিবিএস এর তথ্য অনুসরণ করতে অনুরোধ করেন।

সভাপতির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, দারিদ্র্যসহ যেকোন সমস্যা সমাধানে তথ্যের বিকল্প নেই। এই ম্যাপ থেকে দারিদ্র্যের বাস্তবচিত্র পাওয়া যাবে। দারিদ্র্য কী, কেন হচ্ছে এবং উত্তরণের উপায় যেন ম্যাপের মাধ্যমে উঠে আসে এবিষয়ে গুরুত্ব দেয়ার জন্য সুপারিশ করেন তিনি।

কর্মশালায় অতিথিরা বলেন, দারিদ্র্য মানচিত্রের বর্ণ সব জেলা ও বিভাগে এক। টাকার অংকে দারিদ্র্যকে বিবেচনা না করে অন্যান্য নির্দেশক যুক্ত করে কিভাবে দারিদ্র্যকে পরিমাপ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন। সংখ্যাগত দিক থেকে গুণগত দিকে ধাবিত হতে পারলে এই পদ্ধতিতে গতিশীলতা বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)’র উপপরিচালক ও পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেলের ফোকাল পয়েন্ট মোঃ মহিউদ্দিন আহমেদ। উন্মুক্ত আলোচনাটি সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগ (এসআইডি) এর যুগ্মসচিব ড. দীপঙ্কর রায়। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্মপরিচালক মোঃ আখতার হোসেন। কর্মশালায় বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন।





প্রযুক্তি এর আরও খবর

এআই ও ফ্যাক্ট চেকিং এআই ও ফ্যাক্ট চেকিং
পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাইকগাছা পৌরসভার পয়ঃবর্জ্য শোধনাগার পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে পাইকগাছায় সৌর বিদ্যুৎ এর ডিস্যালাইনেশন প্লান্ট সুপেয় পানি সরবরাহে সাড়া ফেলেছে
মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে পাইকগাছায় কুমড়া বড়ি তৈরীর মিশ্রণ মেশিনে ভিড় বাড়ছে
দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা রয়েছে -ফয়েজ আহমদ তৈয়্যব
খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী
মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ মণিরামপুরে শেওলা কাটা মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছেন প্রদীপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)