শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৭ মে ২০১৯
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে গ্রাম আদালতে নারীর অংশ গ্রহন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে গ্রাম আদালতে নারীর অংশ গ্রহন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
৫৮৪ বার পঠিত
মঙ্গলবার ● ৭ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে গ্রাম আদালতে নারীর অংশ গ্রহন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

---

আশাশুনি : আশাশুনিতে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহন শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। ‘মিলে মিশে থাকি ভাই, ন্যায় বিচার পেতে চলো গ্রাম আদালতে যায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফার উপস্থাপনায় প্রকল্পের সফলতা ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন জেলা সমন্বয়কারী জহির উদ্দীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মশালায় আলোচনা রাখেন, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের ইন্সট্রাকটর শারমিন চৌধুরী, সহকারি শিক্ষক সেলিনা আক্তার, ইউপি সদস্য ইন্দ্রানী রানী, মজিদা খানম, তাছলিমা খাতুন, বিউটি খাতুন, রমেছা খাতুন, রাফেজা খানম প্রমূখ। কর্মশালায় প্রজেক্টর মেশিনে প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন প্রকল্পে’র আশাশুনি উপজেলা সমন্বয় কারী গোলাম মোস্তফা। প্রসঙ্গতঃ মার্চ’১৭ তারিখে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদে ফৌজদারি ও দেওয়ানি মামলা হয়েছে ১,২৯৪টি তম্মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,২০০টি মামলা এবং প্রক্রিয়াধিন রয়েছে ৯৪টি। মামলায় বিচার কার্যে আবেদন কারীগনের মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ৮২ লক্ষ ৭৬ হাজার ৬৩ টাকা। এর মধ্যে বিচারিক কার্যে নারী ইউপি সদস্যাগনের অংশ গ্রহন ছিল ৩২৫টি অর্থাৎ শতকরা ২৬ ভাগ। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা উল্লেখিত হিসাব-নিকাশ অবহিত হয়ে গ্রাম আদালতের প্রকল্পের সাথে জড়িত সকল কলা কৌশলিকে ভূয়ষি প্রশংসা করেন। তিনি প্রকল্পের কার্যক্রমের মেয়াদ আরো বৃদ্ধি জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাত্ত আহবান জানান।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ