শনিবার ● ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ » ঢাকা শহর বাতাস দূষণের তালিকায় বিশ্বে চার
ঢাকা শহর বাতাস দূষণের তালিকায় বিশ্বে চার
প্রতীকী ফটো ।
এস ডব্লিউ নিউজ:
বাংলাদেশের রাজধানী ঢাকার নাম বাতাস দূষণের তালিকায় বিশ্বের চার নাম্বারে উঠে এসেছে ।
কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) তথ্য অনুযায়ী শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ১৯ মিনিটে এয়ার ঢাকার স্কোর ছিল ২৪৭। যার অর্থ এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
রাজধানী ঢাকা, এই ছোট শহরটাতে কোটি মানুষের বসবাস। এত এত উন্নয়ন সবই যেনো প্রকৃতির কাছে মলিন রূপ ধারণ করে। মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও গ্রীষ্ম ও শীতকালে শহরটির বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। আর সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হওয়ার অর্থ হলো বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। যার মাধ্যমে একটি শহরের বাতাস বিশুদ্ধ বা দূষিত এবং সেই সাথে পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেই তথ্য দেয়া হয়। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। যার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে নগরবাসী।
শনিবারের তালিকায় বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো, মঙ্গোলিয়ার উলানবাটার এবং চীনের জিনজিয়াং যথাক্রমে ৪১১, ২৬৬ ও ২৫৫ স্কোর নিয়ে এ তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। তথ্যঃ অনলাইন।






পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত
তীব্র শীতে আগুন পোহাতে ধুম পড়েছে গ্রামে
পাইকগাছায় ফুটপথের দোকানে শীতবস্ত্র বেচাকেনার ধুম লেগেছে 