শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্যজীবী কার্ডধারী জেলেরা সরকারি চাউল থেকে বঞ্চিত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মৎস্যজীবী কার্ডধারী জেলেরা সরকারি চাউল থেকে বঞ্চিত
৬৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মৎস্যজীবী কার্ডধারী জেলেরা সরকারি চাউল থেকে বঞ্চিত

---এস ডব্লিউ নিউজ:  পাইকগাছায় মৎস্যজীবী কার্ডধারী প্রকৃত জেলেদের তালিকায় নাম না থাকায় ভিজিএফ চাউল থেকে বঞ্চিত হয়েছে। এ ঘটনায় মৎস্যজীবী কার্ডধারী জেলেদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। চাউল না পাওয়া ও নামের তালিকা থেকে বাদ দেওয়ায় মৎস্যজীবী কার্ডধারী প্রকৃত জেলেরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, দেশের সমুদ্রসীমায় ৪২ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ। এ জন্য সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় নিবন্ধীত জেলেদের চাউল দেওয়া হচ্ছে। কিন্তু পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কার্ডধারী জেলেরা চাউল থেকে বঞ্চিত হয়েছে। ইউনিয়নের ৬নং ওয়ার্ড হিতামপুর গ্রামের সমুদ্রগামী কার্ডধারী জেলেদের কাছ থেকে চাউল দেওয়া হবে এ জন্য কার্ড প্রতি একশত টাকা গ্রহন করা হয়েছে। কিন্তু তাদেরকে চাউল দেওয়া হয়নি। হিতামপুর গ্রামের জেলে অঞ্জলী রায় বলেন, আমার জেলে কার্ড রয়েছে এবং চাউল দেওয়া হবে বলে একশত টাকা রশিদের মাধ্যমে টেক্স নেওয়া হয়েছে। তবে তালিকায় নাম নেই সে জন্য আমাকে চাউল দেওয়া হয়নি বলে ইউপি সদস্য জানিয়েছে। একই গ্রামের জেলে বাবু লাল বিশ্বাস জানান আমার জেলে কার্ড রয়েছে তারপরও চাউল পাইনি। কিন্তু এই গ্রামের যারা জেলে না সে সব পরিবারের লোকেরা চাউল পেয়েছে। এ ব্যাপারে গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন বলেন, উপজেলা মৎস্য অফিস তালিকা তৈরী করেছে। তাদের পাঠানো তালিকা মোতাবেক আমরা চাউল বন্টন করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, মৎস্যজীবীদের কার্ড ও তালিকা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)