মঙ্গলবার ● ১২ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
মাগুরা প্রতিনিধি : ভোক্তা অধিকার অভিযানে অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, তেল মিল, মুদিদোকান, মিষ্টির কারখানাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাস্থ্য ঝুঁকি থাকায় জরিমানা করা হয়। অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ২৬,০০০/- টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এসময় পূর্বে সতর্ক করা স্বত্তেও অস্বাস্থ্যকরভাবে ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টি ও খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় সাচিলাপুর বাজারের মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডারকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাধানগর বাজারে মেসার্স রাজ্জাক তেল মিলকে যথাযথ লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা ও প্রতিষ্ঠানে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ও ৪৫ ধারায় ৩,০০০/- টাকা, মেসার্স জালাল তেল মিলকে একই অপরাধ ও ধারায় ৩,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে নকল ভেজাল পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য বিক্রয় না করা, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত মুনাফা না করা ইত্যাদি ব্যাপারে নির্দেশনা দেয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: ফয়েজুল কবীর, ডি এস আই, মাগুরা, স্যানিটারি ইন্সপেক্টর, শ্রীপুর ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।






শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার
পাইকগাছায় বাক প্রতিবন্ধীর বসত ঘর আগুনে পুড়ে ছাই 