শনিবার ● ৯ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
খুলনার পাইকগাছায় কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ি মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমন মোড়ল (৪০) এর মৃত্যু হয়েছে। শনিবার সকালে আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,চাঁদখালী ইউপির কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি মাছের ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন ইমন মোড়ল। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটি ব্যবহার বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। কাজের একপর্যায়ে ঘেরের ইমন বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু !
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ প্রতারণা ও জুয়ার অভিযোগে ৯ জন গ্রেফতার
নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১
পাইকগাছায় ডেঙ্গুতে মুন্না নামে এক কিশোরের মৃত্যু
নড়াইলে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার; আটক ২
পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার; এক মাসের কারাদণ্ড
নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা 