শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
রবিবার ● ১০ মে ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
১৮৪ বার পঠিত
রবিবার ● ১০ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার

---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক। তিনি সাম্প্রদায়িকতাকে এড়িয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে গেছেন। বিভিন্ন দেশে এবং স্থানে দেখা যায়, নানা সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতার ছাপ। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখনিতে এর কোন চিহ্ন ছিল না। যার ফলে তিনি বিশ্বে অসা¤প্রদায়িক কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি, মানবুা ও বিশ্বভ্রাতৃত্বের অনন্য প্রতীক এবং তাঁর সাহিত্য মানবুার পথচলায় উজ্জ্বল আলো। রবীন্দ্রনাথ শুধু বাংলার কবি নন, তিনি ছিলেন বিশ্বমানবের কণ্ঠস্বর। তাঁর লেখনীর ছোঁয়ায় বাংলার মাটি, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ যেমন জীবন্ত হয়ে উঠেছে, তেমনি বিশ্বমানবতার চিরন্তন আহ্বানও প্রতিধ্বনিত হয়েছে।
৯ মে শনিবার বিকেলে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরোও বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকে কখনো নিছক বিনোদনের উপকরণ হিসেবে দেখেননি। তাঁর কলম সবসময় অন্যায়, অবিচার, হিংসা ও সংকীর্ণতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষায় উচ্চারিত হয়েছে। মানুষের মুক্তচিন্তা, সাম্য ও স¤প্রীতির পক্ষে তিনি আজীবন ছিলেন সোচ্চার। তাঁর কবিতা, গান, গল্প ও প্রবন্ধে বারবার ফুটে উঠেছে মানুষের প্রতি গভীর মমত্ববোধ এবং এক শান্তিময় পৃথিবীর স্বপ্ন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ কানিজ ফাতেমা লিজা ও খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার। রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা শীর্ষক স্মারক বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনার পরিচালক প্রফেসর ড. মোঃ আনিচ আর রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসাদুজ্জামান আরিফ ও রহমতুল্লাহ। পরে অনুপম মিত্রের পরিচালনায় বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)