শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ৯ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
১৩০ বার পঠিত
শনিবার ● ৯ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 

---খুলনার পাইকগাছায় কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ি মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমন মোড়ল (৪০) এর মৃত্যু হয়েছে। শনিবার সকালে আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন মোড়ল উপজেলার গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,চাঁদখালী ইউপির কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি মাছের ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন ইমন মোড়ল। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটি ব্যবহার বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। কাজের একপর্যায়ে ঘেরের ইমন বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলে গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





আর্কাইভ