রবিবার ● ৩০ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
এস ডব্লিউ নিউজ: পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠণ বনবিবি। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য উপজেলার গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে। পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে রবিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , গদাইপুর বাজার, তোকিয়া গোলাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদাইপুর ফুটবল মাঠের পার্শ্বে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৩০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এ্যাড: শফিকুল ইসলাম কচি , মো: নিজাম উদ্দীন,পঞ্চানন সরকার. অভিজিত রায়, মোড়ল কওসার আলী, মাধুরী রাণী সাধু, সুশান্ত বিশ্বাস, ওমর ফারুক, রিপন আহম্মেদ, কওসার আলী প্রমুখ।
উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায় সাড়ে ৯শত মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের উদ্যোগী হওয়ার আহবান করেছে।






পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও চারা বিতারণ
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত 