শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

SW News24
শুক্রবার ● ৫ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন
৫৭২ বার পঠিত
শুক্রবার ● ৫ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পাখির জন্য গাছে মাটির পাত্র স্থাপন

---

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠণ বনবিবি। বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর প্রাথমিক বিদ্যালয়, নতুন বাজার, গদাইপুর এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।

পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ৩০টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। ৫ মার্চ শুক্রবার সকালে মাটির মাত্র স্থাপন করার সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সুশান্ত বিশ্বাস, বিষ্ণু বিশ্বাস, কওসার আলী, গোবিন্দ লাল রায় প্রমুখ।

উল্লেখ্য, পরিবেশবাদি সংগঠণ বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে ১ হাজারের অধিক মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের সহযোগীতা কামনা করেছে।





আর্কাইভ