শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ; ধর্ষক আটক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ; ধর্ষক আটক
৬০৪ বার পঠিত
সোমবার ● ৮ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ; ধর্ষক আটক

---

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় চাকুরিজীবী ছেলের সাথে মেয়ের বিয়ে দেয়ার নাম করে বাড়ীতে ডেকে এনে মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ অভিযোগে থানা পুলিশ ধর্ষক মিজানুর রহমানকে আটক করেছে। জানা যায়, গত ৩ মার্চ উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মিজানুর রহমান সোনাতনকাটি গ্রামের শেখ ফরিদ উদ্দীনের স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন করে পার্শ্ববর্তী থানা কয়রার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরের দিন সকাল ৭টায় কপিলমুনি ধান্য চত্বরে ছেড়ে দিয়ে চলে যায়। সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। ভিকটিমের কাছ থেকে বিস্তারিত জানার পর ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ তাকে সোমবার রাতে সোনাতনকাটি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। বাদী মেরিনা বেগম জানান, তার মেয়েকে কয়রায় বাড়ী চাকুরিজীবি একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে ধর্ষক তার বাড়ীতে তাকেসহ মেয়েকে ডেকে আনে। এসময় তাকে কোমলীয় পানি খেতে দিলে সে অজ্ঞান হয়ে গেলে তার মেয়েকে জোরপুর্বক ধর্ষন করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। একদিন পর ৪ মার্চ সকালে তাকে কপিলমুনি ধান্য চত্বরে বেহাল অবস্থায় পাই। ওসি এজাজ শফী জানান, ধর্ষণ মামলায় ধর্ষককে উপযুক্ত শাস্তির জন্য  আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)