সোমবার ● ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ; ধর্ষক আটক
পাইকগাছায় মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ; ধর্ষক আটক

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় চাকুরিজীবী ছেলের সাথে মেয়ের বিয়ে দেয়ার নাম করে বাড়ীতে ডেকে এনে মাকে অজ্ঞান করে মেয়েকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এ অভিযোগে থানা পুলিশ ধর্ষক মিজানুর রহমানকে আটক করেছে। জানা যায়, গত ৩ মার্চ উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে মিজানুর রহমান সোনাতনকাটি গ্রামের শেখ ফরিদ উদ্দীনের স্কুল পড়ুয়া নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন করে পার্শ্ববর্তী থানা কয়রার অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরের দিন সকাল ৭টায় কপিলমুনি ধান্য চত্বরে ছেড়ে দিয়ে চলে যায়। সংবাদ পেয়ে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। ভিকটিমের কাছ থেকে বিস্তারিত জানার পর ভিকটিমের মা মেরিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ তাকে সোমবার রাতে সোনাতনকাটি বাজার থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। বাদী মেরিনা বেগম জানান, তার মেয়েকে কয়রায় বাড়ী চাকুরিজীবি একটা ছেলের সাথে বিয়ে দেবে বলে ধর্ষক তার বাড়ীতে তাকেসহ মেয়েকে ডেকে আনে। এসময় তাকে কোমলীয় পানি খেতে দিলে সে অজ্ঞান হয়ে গেলে তার মেয়েকে জোরপুর্বক ধর্ষন করে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। একদিন পর ৪ মার্চ সকালে তাকে কপিলমুনি ধান্য চত্বরে বেহাল অবস্থায় পাই। ওসি এজাজ শফী জানান, ধর্ষণ মামলায় ধর্ষককে উপযুক্ত শাস্তির জন্য আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোন প্রকার ছাড় দেয়া হবে না।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 