সোমবার ● ২৮ জুন ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পাইকগাছায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী ফারুক সরদারকে গ্রেফতার করেছে। সে উপজেলার হরিঢালীর রামনাথপুর গ্রামের সাঈদ সরদারের ছেলে। পাইকগাছা থানার এসআই কামরুজ্জামান বলেন, গোপন সংবাদে গড়ইখালীর তার আত্মীয়ের বাড়ী থেকে তাকে আটক করা হয়। ওসি এজাজ শফী জানান, ২০১৪ সালের ১ মার্চ তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ (১) ধারায় মামলা হয়। উক্ত মামলায় আদালত থেকে যাবতজীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের দন্ড প্রদান করে বিজ্ঞ আদালত। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। রবিবার রাতে তাকে গড়ইখালী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে






আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার 