রবিবার ● ২৫ জুলাই ২০২১
প্রথম পাতা » কৃষি » বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমনের আবাদ পুরাদমে শুরু হয়েছে
বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমনের আবাদ পুরাদমে শুরু হয়েছে
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বোয়ালিয়া বীজ উৎপাদন খামারে আমনের আবাদ পুরাদমে শুরু হয়েছে।খামারে আমনের চারা রোপনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের পরিচালক চারা রোপনে সার্বক্ষণিক তদারকি করছেন।
খামার সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে খামারে ৫৮ একর জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে বিনা ধান ২৩-২৫ একর, ব্রি ধান-৩০,১৪ একর,ব্রি-ধান ৭৩-১২ একর, ও ব্রি-ধান ৭৮-৭ একর। আমন আবাদের জন্য ২ একর জমিতে বীজতলা করা হয়েছে। উপকূলের প্রতিকুল পরিবেশে এ খামার অবস্থিত। লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়। বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মো:হারুন জানান,আবহাওয়া ভালো থাকায় রোপা আমনের আবাদ পুরাদমে এগিয়ে যাচ্ছে ।আগামী ১৫ দিনের মধ্যে ধানের রোপনের কাজ শেষ হতে পারে।কপোতাক্ষ নদের পাশে ও লবণাক্ত এলাকায় হওয়ায় আবাদে অধিক পরিচর্যা করতে হয়।এ খামারের আবাদ কিছুটা প্রকৃতির উপর নির্ভর করে।তাছাড়া পাশের ইট ভাটার ধোয়া ও ছাই উড়ে পড়ায় খামারের ধানের ক্ষতি হচ্ছে ।প্রাকৃতিক কোন দূযোগ না হলে খামারে উৎপাদিত ধানের ফলন থেকে বীজ তৈরীর লক্ষমাত্রা অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।







ঈদকে সামনে রেখে পশু প্রস্তুতে ব্যস্ত মাগুরার খামারিরা
পাইকগাছায় সরকারিভাবে রোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন
পাইকগাছায় পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
উপকূলের লবনাক্ত মাটিতে শখের আঙুর চাষে সফল পাইকগাছার তৈয়বুর
পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত 