শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে পাইকগাছার ওসি (তদন্ত) প্রত্যাহার
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে পাইকগাছার ওসি (তদন্ত) প্রত্যাহার
৫৪৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ত্রীকে অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে পাইকগাছার ওসি (তদন্ত) প্রত্যাহার

 এস ডব্লিউৃ নিউজ:---  পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল এক নারীকে বিয়ের পর তা অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।পাইকগাছা থানার ওসি (তদন্ত) ইব্রাহিম হোসেন সোহেল এক নারীকে বিয়ের পর তা অস্বীকার ও হত্যার হুমকির অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছে।গত ১৫ জুলাই ভুক্তভোগী ওই নারী খুলনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলে ওই দিনই তাকে পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করে নেয়া হয়।

খুলনা পুলিশ সুপার মো: মাহবুব হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অভিযোগের বিষয়টি সিনিয়র এক পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন। প্রশাসনিক কারণে সোহেলকে ক্লোজড করা হয়েছে।’এদিকে লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ২০১৯ সালের নভেম্বর মাসে তার প্রথম স্বামী মারা যান। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তার বাবা পুলিশ কর্মকর্তা হওয়ায় আগেই ওসি সোহেলের সাথে তার পরিচয় ছিল। একপর্যায়ে সোহেল তাকে বিয়ের প্রস্তাব দিলে চাকরি বাঁচানোর শর্তে রেজিস্ট্রি ছাড়াই ৫ লাখ টাকা কাবিনে কলেমা পড়ে বিয়ে হয় তাদের।

এরপর বিভিন্ন সময় তাদের শারীরিক সম্পর্ক হয়। সম্প্রতি তার প্রথম স্ত্রী তাদের বিয়ের বিষয়টি জেনে গেলে সোহেল তাকে বিয়ের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।

ভুক্তভোগী নারী বলেন, ‘গত ১৫ জুলাই সোহেল তার বাসায় এসে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা চালায়। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি সমাধানের আশ্বাস দেন। এ ঘটনার পর থেকে সোহেল তাকে হুমকি দিচ্ছে।’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হোসেন সোহেল বলেন, ‘সাবেক এক সহকর্মীর মেয়েকে উপকার করতে গিয়ে ফাঁদে পড়েছেন তিনি। বর্তমানে ওই নারী তাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেইল করছেন। এমনকি এতে তার চাকরি, সংসার সবকিছুতে অশান্তি শুরু হয়েছে। ওই নারীকে বিয়ে বা তার সাথে শারীরিক সম্পর্কের পুরো বিষয়টিও মিথ্যা বলে দাবি করেন তিনি।

 

 





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)