বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
খুলনার পাইকগাছায় এক বিধবা বৃদ্ধা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নারী শ্রীলেখা সানা (৬০) পাইকগাছার সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের মৃত ফণীন্দ্র নাথ সানার (আমিন) স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘরের ভেতরে ফেলে রেখে যায়। বুধবার সকাল ১০টার দিকে তার নিকটাত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রান্নাঘরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।নিহতের শরীরে কোঁপের দাগ ও আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনের কথা জানিয়ে থানার ওসি মোঃ গোলাম কিবরিয়া জানান, নিহতের ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন এ ঘটনাটি নিয়ে পুলিশ খুবই তৎপর রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।






মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক 