শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি » পাইকগাছায় সজিনার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় সজিনার বাম্পার ফলন হয়েছে
খুলনার পাইকগাছায় সজিনার ব্যাম্পার ফলন হয়েছে। সজিনায় উচ্চ মূল্য পাওয়ায় চাষীরা খুশি। রমজান মাসে সবজির চাহিদা থাকায় প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে উচ্চ মূল্য পাওয়ায় আগাম সজিনা বিক্রি শুরু হয়েছে। তবে বাজারে আনা সজিনার ডাটা চিকন ও ঠিকমত পরিপুষ্ট হয়নি ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৫ হাজার হেক্টর জমিতে নতুন পুরাতন প্রায় ২৫ হাজার ৫শত সজিনা গাছ আছে। প্রতি হেক্টরে ফলন প্রায় চার থেকে সাড়ে চার টন।আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর সজিনার ফলন খুব ভালো হয়েছে।
সজিনা গাছের পাতা, ফুল, ফল, ব্যাকল ও শিকড় সবই মানুষের উপকারে আসে। সজিনার পুষ্টি গুন অনেক বেশী। কাঁচা সবুজ পাতা রান্না করে, ভত্তা করে ও বড়া ভেজে খাওয়া যায়। ফল সবজির মত রান্না করে খাওয়া যায়, ফল পাকলে সে সব ফলের বীজ বাদামের মতো ভেজে খাওয়া যায়। সজিনার পাতা, ফল, ফুল, বীজ, ছাল, মুলেও ভেজষগুন আছে। তাই সজিনা গাছের বিভিন্ন অংশ ভেজষ চিকিৎসায় কাজে লাগে। সজিনার পাতার পুষ্টিগুন বেশী, যেভাবে খাওয়া হোক না কেন তা শরীরে পুষ্টি যোগাবে, আর ঔষধীগুন তো আছেই। সজিনার পাতায় যে পরিমাণ পুষ্টি রয়েছে তা অনেক পুষ্টিকর খাবারেও নেই। যেমন, ডিমের চেয়ে বেশী আমিষ, দুধের চেয়ে বেশী ক্যালশিয়াম, কমলার চেয়ে বেশী ভিটামিন সি, কলার চেয়ে বেশী ক্যালশিয়াম, গাজরের চেয়ে বেশী ভিটামিন এ আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সজিনার ভালো ফলন হয়েছে। সজিনা পুষ্টি ও ভেজষগুনে ভরা সবজি হিসাবে খুব দামী। সজিনা পুষ্টিকর সবজি হিসাবে ব্যাপক চাহিদা থাকায় কৃষি অফিস থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজিনা ক্ষেত গড়ে তোলার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে।
বসতবাড়ীর আশে পাশে রাস্তার ধারে ক্ষেতের আইলে লাগানো সজনে গাছ যত্ন ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বেড়ে ওঠে। বাজার মূল্য বেশি পাওয়ায় কৃষকরা সজিনার ডাল রোপন করতে উৎসাহিত হচ্ছে।






পাইকগাছায় শিমুল ফুল প্রকৃতি রাঙাচ্ছে
পাইকগাছায় আমের ভালো ফলন নিশ্চিত করতে প্রস্ফুটিত মুকুলের পরিচর্যায় ব্যস্ত চাষী
পাইকগাছায় আমের মুকুলের সোনালি রঙ; ছড়াচ্ছে মৌ মৌ গন্ধ
পাইকগাছায় সজিনা গাছ ডালে ডাল ভর্তি ক্রিম-সাদা রঙের সুগন্ধি ফুলে ভরে গেছে
আফ্রিকার আকি ফল বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে
বিপন্ন বৈলাম গাছ সংরক্ষণে ৬৪ জেলায় প্রতীকী বৈলাম গাছ রোপণ
উৎকট গন্ধের গন্ধভাদালী ভেষজগুণ সম্পন্ন
জলবায়ু পরিবর্তনের কারণে পাইকগাছায় দেরিতে খেজুর গাছ পরিচর্যা করছে গাছিরা 