শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি » দাদমর্দন হলুদ ফুলের সৌন্দর্য ও ঔষধি গাছ হিসেবে সুপরিচিত
প্রথম পাতা » প্রকৃতি » দাদমর্দন হলুদ ফুলের সৌন্দর্য ও ঔষধি গাছ হিসেবে সুপরিচিত
৩ বার পঠিত
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দাদমর্দন হলুদ ফুলের সৌন্দর্য ও ঔষধি গাছ হিসেবে সুপরিচিত

খুলনার পাইকগাছার পথের ধারে, ঝোপঝাড়ে, টিলার ঢালে অযত্নে বেড়ে ওঠেছে দাদমর্দন। এটি মূলত গুল্মজাতীয় উদ্ভিদ। দ্রুত বর্ধনশীল। প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এটি একটি অত্যন্ত উপকারী ভেষজ উদ্ভিদ।

দাদমর্দন একটি দ্রুত বর্ধনশীল এবং নরম-কাষ্ঠল গুল্ম জাতীয় উদ্ভিদ, যা প্রধানত তার অনন্য ঔষধি গুণ এবং চমৎকার হলুদ ফুলের সৌন্দর্যের জন্য পরিচিত। গাছটির নাম দাদমর্দন হওয়ার মূল কারণ হলো, এর পাতার রস দাদ এবং বিভিন্ন চর্মরোগ নিরাময়ে অত্যন্ত কার্যকর। প্রথাগত আয়ুর্বেদ ও লোকজ চিকিৎসায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

গাছটি সাধারণত ১ থেকে ২ মিটার বা কখনও কখনও ৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর কাণ্ড নরম ও ডালপালা ছড়ানো থাকে। এর ফুলগুলো উজ্জ্বল হলুদ রঙের হয় এবং লম্বা ডাঁটায় মোমবাতির মতো সারিবদ্ধভাবে সাজানো থাকে। বাংলাদেশে সাধারণত সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই ফুল ফুটতে দেখা যায়। গাছটির উজ্জ্বল হলুদ ফুল সৌন্দর্য ছড়ায়। তবে ঔষধি গাছ হিসেবেই দাদমর্দন সুপরিচিত। চর্মরোগে এই গাছের পাতার রস বেশ কার্যকর।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)