শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
রবিবার ● ৭ জুন ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি » জামরুল
প্রথম পাতা » প্রকৃতি » জামরুল
১ বার পঠিত
রবিবার ● ৭ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামরুল

জামরুল হালকা মিষ্টি স্বাদযুক্ত গ্রীষ্মকালীন একটি রসালো ফল। মৌসুমি এই ফলটি বছরের নির্দিষ্ট মৌসুমে সহজলভ্য থাকে। এটি বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সামোয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড প্রভৃতি দেশে জন্মে। ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয়।

দেখতে ঘণ্টাকৃতির বলে এটি বেল ফ্রুট নামেও পরিচিত। জামরুল ফলের মধ্যে একটি ছোট বীজ থাকে। এই ফলের গাছ চিরসবুজ ও মাঝারি আকারের হয়ে থাকে। মার্চ-এপ্রিল মাসে ফুল আসে এবং মে-জুনে ফল পাকে। যে বছর প্রচণ্ড রোদ পড়ে, সে বছর জামরুল হয় মিষ্টি। আর ছায়ার জামরুল খেতে পানসে। জামরুল ফল বেশি মিষ্টি না হলেও এটি খেতে সুস্বাদু। এই ফলের ৯৩ শতাংশই জল। ঘণ্টাকৃতির জামরুল সাদা, লাল দুই রকমই হয়। যে কোনও রঙের জামরুলই উপকারী। গরমের এই ফল শরীরে জলের জোগান দিতে সাহায্য করে।

একটু ভিন্ন স্বাদের কারণে অনেকে জামরুল খেতে না চাইলেও এর রয়েছে অনেক পুষ্টিগুণ। জামরুলের মৌসুমে নিয়মিত জামরুল খেলে মিলবে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা। এতে খনিজ পদার্থ রয়েছে কমলার তিন গুণ এবং আম, আনারস ও তরমুজের সমান। লিচু ও কুলের সমান এর ক্যালসিয়ামের পরিমাণ এবং আঙুরের দ্বিগুণ। আয়রনের পরিমাণ কমলা, আঙুর, পেঁপে ও কাঁঠালের চেয়েও বেশি। ফসফরাসের পরিমাণ আপেল, আঙুর, আম ও কমলার চেয়ে বেশি।

সহজলভ্য জামরুলে আছে আশ্চর্য সব ওষধি গুণ। এটি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এর বিচি ডায়রিয়া প্রতিরোধে ওষুধের মতো কাজ করে।

এই ফল হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। এ ছাড়া এই ফলে রয়েছে ক্যান্সার প্রতিরোধের উপাদান। এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কার্যকর, মস্তিষ্ক ও লিভার সুরক্ষায় টনিক হিসেবে কাজ করে, বাত নিরাময়ে উপকারী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)