বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে একটি জাতীয় দৈনিকে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে মাগুরা প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ড্রিম মাশরুম সেন্টারের স্বত্বাধিকারী বাবুল আক্তার বলেন, আমার প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন কাজ করে আসছে। আমি একজন প্রতিবন্ধী। অনেক পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে আমি আমার প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি। আমার প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন সংস্থার ১৭ টি প্রকল্প কাজ করছে। আমার প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে ২০১৯ সাল থেকে মাশরুম প্রশিক্ষণ প্রদান করে আসছেন। ড্রিম মাশরুম সেন্টারে ইতিপূর্বে কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমার প্রতিষ্ঠান কৃষি বিপণন অধিদপ্তরের নির্দেশনায় মোট প্রশিক্ষণের ৮০ ভাগ হাতে কলমে ও ২০ ভাগ তাত্ত্বিক সেশন শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করে আসছে।
তাই আমি উক্ত প্রতিবেদনটির তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এরকম মিথ্যা বানোয়াট প্রতিবেদন আমার প্রতিষ্ঠানের মান মর্যাদা ক্ষুন্ন করেছে। আমি এ বিষয়ে আদালতে শরণাপন্ন হব।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 