সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট করা হয়েছে। উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে পাইকগাছার বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল,পাই জাল ও টং জাল অপসারণে করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার বেলা ১২টা থেকে উপজেলার পৌরসভা, গদাইপুর, রাড়ুলী ইউনিয়নে প্রবাহিত কপোতাক্ষ নদে অভিযান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় নদের বোয়ালিয়া থেকে ২টি অবৈধ নেট জাল জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় পাইকগাছা নৌ পুলিশের ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, জনস্বার্থে মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল, বেহুন্দি, কারেন্ট মশারী, চটজাল, পাই জাল, টং জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 