সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারী আতিয়ার রহমান গাজীর দুটি বসতঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে গৃহ পালিত দুটি ছাগল। ১৭ জানুয়ারি রাত ১২ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে ও ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বসতবাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতিয়ার রহমান বলেন, রাতে ঘুমিয়ে যাওয়ার রাত ১২ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রথমে আমার মেয়ে মুর্শিদা টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে রান্না ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এ সময়ের মধ্যে রান্না ঘর, বসতঘর, আসবাবপত্র ও ৩ টি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পালিত দুটি ছাগল দগ্ধ হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আতিয়ার রহমান জানিয়েছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।






মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক 