শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
১৭৩ বার পঠিত
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ

---পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারী আতিয়ার রহমান গাজীর দুটি বসতঘর ও মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে গৃহ পালিত দুটি ছাগল। ১৭ জানুয়ারি রাত ১২ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে ও ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বসতবাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতিয়ার রহমান বলেন, রাতে ঘুমিয়ে যাওয়ার রাত ১২ টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। প্রথমে আমার মেয়ে মুর্শিদা টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে রান্না ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এ সময়ের মধ্যে রান্না ঘর, বসতঘর, আসবাবপত্র ও ৩ টি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পালিত দুটি ছাগল দগ্ধ হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আতিয়ার রহমান জানিয়েছেন। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারি আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক

আর্কাইভ