শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » নারী ও শিশু » খুলনায় ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ শীর্ষক সেমিনার
প্রথম পাতা » নারী ও শিশু » খুলনায় ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ শীর্ষক সেমিনার
৫০০ বার পঠিত
বুধবার ● ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ শীর্ষক সেমিনার

---খুলনায় ‘ঘরের বাইরে নারী ও শিশুরা কতটুকু নিরাপদ’ শীর্ষক সেমিনার ৩০ মার্চ বুধবার দুপুরে বিএমএ ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।

প্রধান আলোচক ছিলেন খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. সৈয়দা লুৎফুন নাহার। বিশেষ অতিথি বাংলাদেশ কিন্ডারগার্ডেন ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সেক্রেটারি মিনা অছিকুর রহমান দোলন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। শিশুদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরিতে পিতা-মাতা এবং শিক্ষকদের ভূমিকা রয়েছে। নারী অধিকার সংশ্লিষ্ট আইন নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ আইনের প্রয়োগ না হলে তা কাগুজে বাঘই রয়ে যায়। শিশুরা নির্যাতনের কথা গোপন রাখে, তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। সেই সাথে অনেক নির্যাতনের কোনো সাক্ষী থাকে না। নারী ও শিশু নির্যাতনের মতো পৈশাচিক ঘটনার সঙ্গে যেসব অপরাধী জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানান বক্তারা। সেমিনারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।





নারী ও শিশু এর আরও খবর

ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী

আর্কাইভ