বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » জেলা ডিবি পুলিশের অভিযানে পাইকগাছায় গাঁজা গাছসহ চাষী আটক
জেলা ডিবি পুলিশের অভিযানে পাইকগাছায় গাঁজা গাছসহ চাষী আটক
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছা থেকে গাজা গাছসহ চাষীকে আটক করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের নেতৃত্বে এস আই মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স পাইকগাছায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার মধুখালী গাজীবাড়ীর মোঃ মন্টু বিশ্বাস (৪৮) এর বাড়ির আঙ্গীনায় গাঁজা গাছ চাষাবাদ করেছে মর্মে জানতে পারেন। তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মোঃ মন্টু বিশ্বাস (৪৮)এর বাড়ির উঠান থেকে গাছা গাছ উদ্ধার করেন। আটক মন্টু বিশ্বাস মধুখালী গ্রামের-মৃত আকবার বিশ্বাসের ছেলে। মন্টুর স্বীকারোক্তি ও দেখানো মতে তার চাষাবাদকৃত ৩ টি গাঁজা গাঁঁছ উদ্ধার করেন ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ১কেজি ২’শ গ্রাম। এ ঘটনায় পাইকগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং- ২১।






মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় 