শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় গদাইপুর মাঠে বর্ষায় জমে উঠেছে ফুটবল খেলা
প্রথম পাতা » খেলা » পাইকগাছায় গদাইপুর মাঠে বর্ষায় জমে উঠেছে ফুটবল খেলা
৫৬৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গদাইপুর মাঠে বর্ষায় জমে উঠেছে ফুটবল খেলা


---পাইকগাছায় বর্ষায় জমে উঠেছে গদাইপুর মাঠে ফুটবল খেলা।বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। বৃষ্টির পানি জমে থাকা মাঠে ফুটবল খেলার মজাই আলাদা। সে মজায় মেতেছে গ্রামের দামাল ছেলেরা। বৃষ্টি নামলেই ফুটবল প্রেমিদের মনে নামে আনন্দের বৃষ্টির খেলা।বৃস্টিতে  খেলা হবে। যারা নিয়মিত খেলে না তারাও খেলবে। কে ভালো খেলে আর কে খারাপ খেলে তা দেখার নেই। সবাই দল বেঁধে হৈ হুল্লোড় করে বৃষ্টিতে মাঠে নামবে, গায়ে কাঁদা মাখবে , পানি ছিটাবে, গড়াগড়ি করবে । ছোটবড় সবমিলিয়ে যেনো বাঁধ ভাঙ্গা আনন্দ আসে সবার মনে।---

 বৃষ্টি হলেই ফুটবল খেলায় মেতে ওঠে ছোট-বড় সবাই। কাদা-পানিতে জমে ওঠে খেলা। সারাদিনই চলে ফুটবল খেলা। বৃষ্টি ভেজা মাটির গন্ধে তারা খেলেছে ফুটবল। দুই দলে বিভক্ত হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বি হয়ে গোলবারে ফুটবল নিয়ে যাচ্ছে। একে অপরকে টেনে ধরছে। কেউ বা আবার মাটিতে আঁছড়ে পড়ছে।এক দলের খেলা শেষ হলে অন্যদল নেমে পড়ে মাঠে। অপেক্ষায় থাকে অন্যদল মাঠে নামার জন্য। খেলার মাঠের বিরাম নেই। ভোর থেকে ১১টা পর্যন্ত বড়দের খেলা চলে। এ সময় অপেক্ষায় থাকে ছোটরা কখন বড়দের খেলা শেষ হবে। ছোটরা মাঠে তেমন সুযোগ না পাওয়ায় দুপুর বেলায় মাঠে খেলতে নেমে পড়ে। আর বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বড়দের খেলা চলে। খেলায় মেতেছে স্থানীয় ফুটবলপ্রেমী ও সৌখিন খেলোয়াড়রা। এলাকা ছাড়াও বাহির থেকেও গাড়ীতে করে গদাইপুর মাঠে ফুটবল খেলার জন্য ভীড় জমাচ্ছে। ঐতিহ্যবাহী গদাইপুর মাঠটি মেইন সড়ক সংলগ্ন হওয়ায় সকলের কাছে আলাদা গুরুত্ব রয়েছে।যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। ---

খেলোয়াড়দের পাশাপাশি এলাকার ক্রীড়ামদীরা বৃষ্টি ভেজা মাঠে কাদামাটিতে ফুটবল খেলার আনন্দ উপভোগ করছে। দেখে মনে হবে এই আনন্দের শেষ নেই।  গ্রামে বৃষ্টিতে ফুটবল খেলার অপর  নাম  কাঁদায় কুস্তী খেলা।বছরে অন্য সময় তেমন একটি খেলাধুলা না হলেও বর্ষা মৌসুমে গদাইপুর মাঠের জৌলুস ফিরে আসে। ফুটবল ক্রীড়ামদীরা পানি কাদায় পড়ে খেলোয়াড়দের কাদা মাখামাখি হয়ে ফুটবল খেলা দেখার জন্য মাঠে ভীড় জমাচ্ছে।

 





খেলা এর আরও খবর

মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন মাগুরায় দিনব্যাপী অনূর্ধ্ব-১৬ ( বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন
পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা পাইকগাছায় শীতের রাতে জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা
মাগুরায় ইয়াং টাইগার্স  অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় ইয়াং টাইগার্স অনুর্ধ্ব -১৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আর্কাইভ