রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বাকবিতন্ডায় জামাই শ্বাশুড়ি কামড়াকামড়ি
পাইকগাছায় বাকবিতন্ডায় জামাই শ্বাশুড়ি কামড়াকামড়ি
পাইকগাছায় টাকা চাওয়াকে কেন্দ্র মারপিটে জামাইয়ের কান ছিড়ে বিচ্ছিন্ন ও শ্বাশুড়ির হাতের শিরা কেটে জখমের ঘটনা ঘটেছে। পুলিশ আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য দ’জনকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গদাইপুর ইউপির চেঁচুয়া গ্রামে।
চেঁচুয়া গ্রামের আছির উদ্দীনের ছেলে ক্ষুদ্র ফল ব্যবসায়ী আঃ কুদ্দুস (৩৫) গাজী জানান, ৬ নং কয়রার গ্রামে আমার শ্বশুর বাড়ী। আমার শ্বাশুড়ি হাফিজা (৫০) টাকার জন্য বাড়ীতে এসে পিড়াপিড়ি করছিল। ইতোপুর্বে মেঝ শ্যালককে মামলা থেকে জামিনের জন্য ৩ হাজার টাকা ধার দিয়েছিলাম। বর্তমানে আরও এক শ্যালক ভারতে আটক থাকায় শ্বাশুড়ি পুরনায় টাকা চায়। আমি টাকা দিতে অস্বীকার করায় ঝগড়া হলে রবিবার দুপুরে শ্বশুর মোছা মোড়ল আমার বাড়িতে আসে। বিকেলে পাইকগাছা থেকে বাড়ীতে ঢুকতেই টাকা নিয়ে ঝগড়া শুরু করে। ঘটনার সময দ’জনের বাকবিতন্ডায় শ্বাশুড়ি জামাইয়ের বাম কানে কামড় দিয়ে নিছের অংশ ছিড়ে ফেলে জখম করেছেন। আর জামাই কান রক্ষা করতে গিয়ে শ্বাশুড়ির ডান হাতে কামড়ে জখম করেছেন। থানার এসআই কায়েেস জানান, মারপিটে আহত জামাই-শ্বাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয। কর্তব্যরত চিকিৎসক জানান,একজনে কান ছিড়ে গেছে ও অপর জনের হাত কেটে জখম হযেছে। উন্নত চিকি
ৎসার জন্য দু’জনকে খুমেক হাসপাতালে ভর্তির জন্য বলা হয়েছে।






পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ 