রবিবার ● ২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » ২২ অক্টোবর এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা
২২ অক্টোবর এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা
ফরহাদ খান, নড়াইল;
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে এস এম সুলতান নৌকাবাইচ প্রতিযোগিতা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রোববার (২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ মন্নুসহ অনেকে।
নড়াইলের চিত্রা নদীর ‘শেখ রাসেল সেতু’ থেকে ‘এস এম সুলতান সেতু’ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্বাগতিক নড়াইলসহ খুলনা, বাগেরহাট, মাগুরা, গোপালগঞ্জ, পাবনা ও পিরোজপুরের ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিবছর নড়াইলের চিত্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
এস এম সলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নড়াইল শহরের সুলতান সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 