সোমবার ● ৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় হিন্দু পরিবারে কিশোর গ্যাংয়ের হামলা ; থানায় অভিযোগ
পাইকগাছায় হিন্দু পরিবারে কিশোর গ্যাংয়ের হামলা ; থানায় অভিযোগ
পাইকগাছার নাসিরপুরে হিন্দু পরিবারেরউপর কিশোর গ্যাংয়ের হামলায় থানায় অভিযোগে হয়েছে। 02 অক্টোবর রবিবার সন্ধ্যায় এ ঘটনায় ঘটলে ভুক্তভোগী দিলীপ দাশ বাদী হয়ে সোমবার পাইকগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউপি’র নাজিরপুর গ্রামের কার্তিক দাশের পুত্র দিলীপ দাশ কাশিমনগর বাজারে ওয়ার্কসপ ব্যবসা করেন। একই বাজারে তহমিনা বেগম তার চায়ের দোকানে উঠতি বয়সী ছেলেদের নিয়ে ক্রামবোর্ডের জুয়ার আসর বসিয়ে পুত্র মামুনের নেতৃত্বে একটি কিশোর গ্যাং তৈরি করেছে।গত বৃহস্পতিবার কপিলমুনি কলেজের সামনে কিশোর গ্যাং নেতা মামুন একটি মেয়ে নিয়ে রোমান্সে থাকাকালে দিলীপ দাশের কলেজ পড়ুয়া পুত্র ইন্দ্রজিৎ প্রতিবাদ করলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরবর্তীতে কিশোর গ্যাং নিয়ন্ত্রনকারি তহমিনাকে জানালে তৎক্ষণাৎ তহমিনা কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে একই বাজারে দিলীপ দাশের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ও ইউপি সদস্য রবিউল ইসলাম আপোষের চেষ্টা করেও ব্যর্থ হয়।পরবর্তীতে তারই জের ধরে তহমিনা ও তার পুত্রের নেতৃত্বে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিলীপ দাশের ভাড়া বাড়িতে কিশোর গ্যাংয়ের সদস্য মামুন, জাহান আলী, আলম সরদার, মান্না গাজী ও মুন্না গাজী সহ আরো ৮/১০ জন হামলা করে। এসময় দিলিপ বাড়ীতে না থাকায় দিলীপের স্ত্রী পপি রাণী দাশ দৌড়ে গিয়ে ঘরের ছিটকিনি দিয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন আসাতে থাকলে তহমিনা ও তার পুত্রের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা দিলীপ ও তার কলেজ পড়ুয়া পুত্র ইন্দ্রজিৎ কে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।দিলীপের স্ত্রী পপি রাণী দাশ কপিলমুনি পুলিশ ক্যাম্পে যেয়ে মৌখিকভাবে জানালে তাৎক্ষণিক ক্যাম্পপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পরামর্শ প্রদান করেন। এবিষয়ে পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত
পূর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।






নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 