সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » ছয় দফা দাবিতে মহম্মদপুরে ফারিয়াদের প্রতিবাদী মানববন্ধন
ছয় দফা দাবিতে মহম্মদপুরে ফারিয়াদের প্রতিবাদী মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : দীর্ঘদিনের বঞ্চনা, শ্রম শোষণ ও পেশাগত অপমানের প্রতিবাদে মাগুরার মহম্মদপুর উপজেলার ফারিয়াদের ক্ষোভে ফেটে পড়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন।
সোমবার (১১ মে) সকাল ১০ টায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফারিয়ার আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশের ওষুধ কোম্পানিগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ঘাম ঝরানো পরিশ্রমে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করলেও মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার আজও পদদলিত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করানো হলেও নেই অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, নেই চাকরির নিরাপত্তা, নেই সম্মানজনক বেতন কাঠামো।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানুষ মনে না করে শ্রমিকের মতো খাটিয়ে মালিকপক্ষ মুনাফা লুটছে। বছরের পর বছর চাকরি করেও আমরা গ্র্যাচুইটি, বেতন বৃদ্ধি ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্য আর সহ্য করা হবে না। বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মো. নজরুল ইসলাম (একমি), সহ-সভাপতি মো. রঞ্জু মৃধা (রেনেটা) এবং সভাপতি মো. শরিফুল ইসলাম। বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত সচল রাখতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে তারাই আজ চরম অবহেলা, বৈষম্য ও অনিশ্চয়তার শিকার। তারা বলেন, আমাদের শ্রমে ওষুধ কোম্পানিগুলো দাঁড়িয়ে আছে, অথচ আমাদেরকেই অপমানিত করা হচ্ছে।






মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত
পাইকগাছায় শিক্ষার্থী ও গরীব-দুস্থদের মাঝে সাইকেল-ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান
মাগুরায় রয়েল ফ্যাশন শোরুম উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এনামুল হক বিজয়
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন 