শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » ছয় দফা দাবিতে মহম্মদপুরে ফারিয়াদের প্রতিবাদী মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » ছয় দফা দাবিতে মহম্মদপুরে ফারিয়াদের প্রতিবাদী মানববন্ধন
১৪৪ বার পঠিত
সোমবার ● ১১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছয় দফা দাবিতে মহম্মদপুরে ফারিয়াদের প্রতিবাদী মানববন্ধন

---মাগুরা প্রতিনিধি :  দীর্ঘদিনের বঞ্চনা, শ্রম শোষণ ও পেশাগত অপমানের প্রতিবাদে মাগুরার মহম্মদপুর উপজেলার ফারিয়াদের ক্ষোভে ফেটে পড়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। পেশার মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন।
সোমবার (১১ মে) সকাল ১০ টায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফারিয়ার আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দেশের ওষুধ কোম্পানিগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ঘাম ঝরানো পরিশ্রমে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করলেও মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার আজও পদদলিত হচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করানো হলেও নেই অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, নেই চাকরির নিরাপত্তা, নেই সম্মানজনক বেতন কাঠামো।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানুষ মনে না করে শ্রমিকের মতো খাটিয়ে মালিকপক্ষ মুনাফা লুটছে। বছরের পর বছর চাকরি করেও আমরা গ্র্যাচুইটি, বেতন বৃদ্ধি ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এই বৈষম্য আর সহ্য করা হবে না।  বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা ফারিয়ার উপদেষ্টা মো. নজরুল ইসলাম (একমি), সহ-সভাপতি মো. রঞ্জু মৃধা (রেনেটা) এবং সভাপতি মো. শরিফুল ইসলাম। বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত সচল রাখতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে তারাই আজ চরম অবহেলা, বৈষম্য ও অনিশ্চয়তার শিকার। তারা বলেন, আমাদের শ্রমে ওষুধ কোম্পানিগুলো দাঁড়িয়ে আছে, অথচ আমাদেরকেই অপমানিত করা হচ্ছে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ

আর্কাইভ