শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
১৩০ বার পঠিত
সোমবার ● ১১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল

---সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

সঙ্গে থাকা মৌয়াল সূত্রে জানা যায়, ১০ মে রোববার সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়। তার চিৎকারে সঙ্গে থাকা অন্য মৌয়ালরা হুঙ্কার দিয়ে লাঠি নিয়ে এগিয়ে এলে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় সহকর্মী মৌয়ালদের সহযোগিতায় লোকালয়ে নিয়ে আসা হয়। প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, গত ৬ মে ১০ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। গতকাল তাদের মধ্যে বাবলু গাজী নামে একজন মৌয়াল বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।





সুন্দরবন এর আরও খবর

পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির
পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)