সোমবার ● ১১ মে ২০২৬
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
সুন্দরবনে বাঘের কবলে এক মৌয়াল
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
সঙ্গে থাকা মৌয়াল সূত্রে জানা যায়, ১০ মে রোববার সকাল ৮টার দিকে মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু ভাঙতে যান। হঠাৎ একটি বাঘ ঝোপের আড়াল থেকে এসে তার ওপর আক্রমণ চালায়। তার চিৎকারে সঙ্গে থাকা অন্য মৌয়ালরা হুঙ্কার দিয়ে লাঠি নিয়ে এগিয়ে এলে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় সহকর্মী মৌয়ালদের সহযোগিতায় লোকালয়ে নিয়ে আসা হয়। প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানিয়েছেন, গত ৬ মে ১০ জনের একটি মৌয়াল দল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। গতকাল তাদের মধ্যে বাবলু গাজী নামে একজন মৌয়াল বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে।






প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধ ও সুন্দরবন সুরক্ষায় খুলনা বিভাগীয় পর্যায় পরামর্শ সভা
নদী নালা ঘূরে পলিথিন ও প্লাস্টিকের ড্যাম্পিং হচ্ছে সুন্দরবনে
তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রবেশ উন্মুক্ত হলো সুন্দরবন
বর্ষাকালে সুন্দরবন এবং সংলগ্ন নদ-নদীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়ছে
পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে 