শনিবার ● ২৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ইজিবাইক ও ইঞ্জিন ভ্যানের দুর্ঘটনা এড়াতে পুলিশী তৎপরতা
পাইকগাছায় ইজিবাইক ও ইঞ্জিন ভ্যানের দুর্ঘটনা এড়াতে পুলিশী তৎপরতা
পাইকগাছায় ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যানের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বাড়াতে পুলিশ মাঠে নেমেছে। শনিবার দুপুরে থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম ও এফএম মোস্তাফিজুর উপজেলা কোর্ট সংলগ্ন ইজিবাইক ষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানের ইজিবাইক ও ইঞ্জিন ভ্যান চালকদের সাধে মতবিনিময় করেছেন। জানাগেছে, এ মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অভিজ্ঞতার বর্ননা দিয়ে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সরকারি কর্মকর্তাসহ কমিটি সদস্যরা দুর্ঘটনা রোধে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যানের উচ্চ ক্ষমতা সম্পন্ন সাদা রংয়ের এলইটি লাইট ব্যবহার বন্ধ করে সাধারণ লাইট ব্যবহার ও গাড়ীর গতি নিয়ন্ত্রন, ভ্যানের পিছনের ২টি চাকায় লাইটযুক্ত করা,
যেখানে-সেখানে পাকিং ও যাত্রী উঠা-নামা’ না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পুলিশ কাজ শুরু করেছেন। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, দুর্ঘটনা রোধে ইজিবাইক ও ইঞ্জিন চালিত ভ্যান চালকদের প্রতি এসব নিয়ম মেনে গাড়ী চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উল্লেখিত নিয়মসহ বিপদ এড়াতে ইজিবাইকের ডান পাশ দিয়ে যেন যাত্রী উঠা-নামা না করে করে সে বিষয়ে চালক ও যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 