শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২

SW News24
সোমবার ● ৩০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ: দুই পুলিশ আহত- আটক ৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ: দুই পুলিশ আহত- আটক ৪
৩৪২ বার পঠিত
সোমবার ● ৩০ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পুলিশের টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ: দুই পুলিশ আহত- আটক ৪

  --- পাইকগাছায় পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ ও ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৭ টা ৪৫ মি: এর দিকে উপজেলার আলমতলা এলাকায় উক্ত ঘটনাটি ঘটেছে। এবিষয়ে পুলিশ বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে থানায় মামলা করেছে। মামলা নং -৩১,  গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা গ্রামের নাজির হোসেন সরদার (৫২), সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার চিকিৎসক শফিকুল ইসলাম (৪২), গদাইপুর ইউনিয়নের জিয়াউদ্দিন নায়েব (৪৫)  দেবদুয়ারের শেখ ইবাদুল হক।  পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম  বলেন, গত ২৯ অক্টোবর, রবিবার জামায়াত-বিএনপির ডাকা হরতাল সফল ও নাশকতা করার জন্য নেতা-কর্মীরা উপজেলার আলমতলা স্থানে পরিকল্পনা করছিলেন। এ সময় পাইকগাছা থানার নিয়মিত টহল গাড়ি ওই স্থানে পৌঁছালে তাঁরা ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময়ে ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্য আব্দুর রহমান, ও ঝন্টু দাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  এ ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের নামে থানায় মামলা হয়েছে।  উক্ত মামলায় জামায়াত-বিএনপির ৪ জন আটক ব্যাক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)