শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ১২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনের দুবলায় রাস উৎসবের প্রস্তুতি সভা; যাতায়াত হবে ৫ রুটে
প্রথম পাতা » সুন্দরবন » সুন্দরবনের দুবলায় রাস উৎসবের প্রস্তুতি সভা; যাতায়াত হবে ৫ রুটে
৪২৩ বার পঠিত
রবিবার ● ১২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনের দুবলায় রাস উৎসবের প্রস্তুতি সভা; যাতায়াত হবে ৫ রুটে

সুন্দরবন সংলগ্ন দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর রবিবার--- দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহা: খালিদ হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায়, বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্রেট মোঃ আরিফুল ইসলাম, বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক অসীম কুমার সমাদ্দার, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল করিম, সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম, দুবলারচর রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি  বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু, হিন্দু ধর্মীয় নেতা  মধুসূদন দাম, সুমন মজুর দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় আগামী ২৫থেকে ২৭ নভেম্বর পর্যন্ত “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান” অর্থ্যাৎ রাস উৎসবের সময় নির্ধারণ করা হয়। রাস উৎসবে ভক্ত-দর্শনার্থীদের যাওয়া-আসা নির্ভিঘ্ন করতে ৫টি রুট নির্ধারণ করা হয়েছে। রুটগুলো হচ্ছে, ঢাংমারী-চাঁদপাই ষ্টেশন-ত্রিকোনা আইল্যান্ড-বলার চর-আলোরকোল, বগী-বলেশ্বর-সুপতি ষ্টেশন-কচিখালী-শেলারচর-দুবলার চর-আলোরকোল, বুড়িগোয়ালিনী, কোবাদক-বাটুলানদী-বলনদী-পাটকোষ্টা খাল-হংসরাজ নদী-দুবলার চর-আলোরকোল, কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা-আড়ুয়া শিবসা-শিবসানদী-মরজাত-দুবলার চর-আলোরকোল, নলিয়ান ষ্টেশন-শিবসা-মরজাত নদী-দুবলার চর-আলোরকোল। এই পাঁচটি রুটে যাওয়া-আসা করতে হবে ভক্ত ও দর্শনার্থীদের। এছাড়া এবার রাসপূর্ণিমা উপলক্ষে কোন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্ত্তণ হবে না, শুধু রাসপূজা ও পুণ্যস্নান হবে। শুধুমাত্র সনাতন ধর্মালম্বীরা এই পূন্যস্নানে অংশগ্রহন করতে পারবেন। পূন্যার্থীদের প্রবেশের সময় পাশ পারমিট গ্রহন করতে হবে। সুন্দরবনে অবস্থানের সময় কোন প্রকার বন্য প্রানি ধরা, খাওয়া ও সংরক্ষন করা যাবে না। পূন্য স্নানের সময় কুমির থেকে সাবধান থাকতে বলেছে আয়োজকরা।

রাস পূর্ণিমা ও পূন্য স্নান উপলক্ষে সুন্দরবনের বন্য প্রাণি রক্ষায় নজর দারি বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

প্রায় দুইশ বছর ধরে সুন্দরবনের দুবলার চর-আলোর কোলে রাস পূজা ও রাস পূর্নিমায় স্নান করে থাকে সনাতন ধর্মালম্বীরা। পরবর্তী এই পূজাই সব ধর্মবর্নের মানুষের উৎসবে পরিনত হয়।





সুন্দরবন এর আরও খবর

পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন- প্লাস্টিক দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ সুন্দরবনে বাঘিনীর প্রত্যাবর্তন ও বন্য প্রাণী সংরক্ষণের নতুন আশাবাদ
সুন্দরবনের বনমোরগ সুন্দরবনের বনমোরগ
প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য প্লাস্টিক-পলিথিন দূষণে সুন্দরবন: হুমকির মুখে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য
ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে ডাঙ্গার পলিথিন ও পিলাস্টিক নদী সুন্দরবন ঘুরে ফিরছে পাতে
নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে নদী সুন্দরবন ঘুরে পলিথিন ও প্লাস্টিক ফিরছে পাতে
খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান খুলনায় জার্নালিজম ফর সুন্দরবন এর সভা ও সম্মাননা প্রদান
খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির খুলনা বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমির
পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ পহেলা জুন থেকে আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)