সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি; থানায় জিডি
পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি; থানায় জিডি
পাইকগাছায় নার্সারী ক্ষেতের চারার ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের জমি মালিক বিশ্বরঞ্জনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হিতামপুর গ্রামের নজরুল গাজী, কবির গাজী, মোঃ মঞ্জুরুল মোড়লের নামে গদাইপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী লীজ মালিক শেখ মোক্তার আলী (৭০) ২৫ নভেম্বর সোমবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১৩৬০।
ডায়েরী ও বাদী সূত্রে জানা গেছে, শেখ মোক্তার আলী তার বাড়ীর পাশে বিশ্বরঞ্জনের নিকট থেকে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবৎ নার্সারী ব্যবসা করে আসছে। বিবাদীদের সাথে বিশ্বরঞ্জনের গদাইপুর ও হিতামপুর মৌজায় ৪৪ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ এ জমি জবর দখলের জন্য বিভিন্ন সময় তারা পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর শুক্রবার সকালে মুক্তারের নার্সারীতে গিয়ে নজরুল ও মঞ্জুরুল তাদের লোকজন দ্বারা নার্সারী প্রায় এক লাখ টাকার চারা কেটে নষ্ট করেছে। এসময় জমির মালিক বিশ্বরঞ্জন চারা নষ্ট করতে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়
মারতে উদ্যোত হয়। তখন বিশ্বরঞ্জনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা বিশ্বরঞ্জনকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় নার্সারী ব্যবসায়ী শেখ মোক্তার আলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
উল্লেখ, আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে বিশ্বরঞ্জন ও তার স্ত্রী সরস্বতীকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে আগুন ধরিয়ে দেয়।বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।মামলা নং- সিআর ১৬৮০/২৩।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 