শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি; থানায় জিডি
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি; থানায় জিডি
৩৮০ বার পঠিত
সোমবার ● ২৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নার্সারীর চারা ক্ষয়ক্ষতিতে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি; থানায় জিডি

 পাইকগাছায় নার্সারী ক্ষেতের চারার ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। উপজেলার গদাইপুর গ্রামের জমি মালিক বিশ্বরঞ্জনকে প্রাণনাশের হুমকি দেওয়ায় হিতামপুর গ্রামের নজরুল গাজী, কবির গাজী, মোঃ মঞ্জুরুল মোড়লের নামে গদাইপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী লীজ মালিক শেখ মোক্তার আলী (৭০) ২৫ নভেম্বর সোমবার থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নম্বর ১৩৬০।---

ডায়েরী ও বাদী সূত্রে জানা গেছে, শেখ মোক্তার আলী তার বাড়ীর পাশে বিশ্বরঞ্জনের নিকট থেকে জমি লীজ নিয়ে ১৫ বছর যাবৎ নার্সারী ব্যবসা করে আসছে। বিবাদীদের সাথে বিশ্বরঞ্জনের গদাইপুর ও হিতামপুর মৌজায় ৪৪ শতক জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ এ জমি জবর দখলের জন্য বিভিন্ন সময় তারা পায়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর শুক্রবার সকালে মুক্তারের নার্সারীতে গিয়ে নজরুল ও মঞ্জুরুল তাদের লোকজন দ্বারা নার্সারী প্রায় এক লাখ টাকার চারা কেটে নষ্ট করেছে। এসময় জমির মালিক বিশ্বরঞ্জন চারা নষ্ট করতে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায় ---মারতে উদ্যোত হয়। তখন বিশ্বরঞ্জনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিবাদীরা বিশ্বরঞ্জনকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় নার্সারী ব্যবসায়ী শেখ মোক্তার আলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।

উল্লেখ, আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে বিশ্বরঞ্জন ও তার স্ত্রী  সরস্বতীকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে  আগুন ধরিয়ে দেয়।বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।মামলা নং- সিআর ১৬৮০/২৩।





অপরাধ এর আরও খবর

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ

আর্কাইভ