শুক্রবার ● ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » নির্বাচনের ১০ দিন আগে প্রার্থীতা ফিরে পেলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী লিটু
নির্বাচনের ১০ দিন আগে প্রার্থীতা ফিরে পেলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী লিটু
ফরহাদ খান, নড়াইল;
নির্বাচনের ১০ দিন আগে প্রার্থীতা ফিরে পেলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আইনানুযায়ী লিটুকে মনোনয়ন গ্রহণ এবং প্রতীক বরাদ্দের আদেশ দেন। মনোনয়নপত্র যাচাইয়ের সময় গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা এক শতাংশ ভোটার স্বাক্ষর জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, সৈয়দ ফয়জুল আমির লিটুকে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর দু’দিন আগে অপর স্বতন্ত্র প্রার্থী নূর ইসলামও প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এদিকে, নড়াইল-২ আসন এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা আটে দাঁড়ালো। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ও লায়ন নূর ইসলাম।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 