শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনির চাপড়া হাইস্কুলের অভিভাবক নির্বাচনে রাজ প্যানেলের নিরঙ্কুস বিজয়
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনির চাপড়া হাইস্কুলের অভিভাবক নির্বাচনে রাজ প্যানেলের নিরঙ্কুস বিজয়
২৯৯ বার পঠিত
সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির চাপড়া হাইস্কুলের অভিভাবক নির্বাচনে রাজ প্যানেলের নিরঙ্কুস বিজয়

---


আশাশুনি  : আশাশুনির চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কল্পে অভিভাবক সদস্য নির্বাচনে রাজ প্যানেল নিরঙ্কুষ বিজয়ী হয়েছে।

সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অত্যন্ত জাক-জমকপূর্ণ নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার এস, এম এনামুল ইসলাম। থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দু’প্যানেলে ৪ টি পদের বিপরীতে নির্বাচনে স্কুলের সাবেক সভাপতি আল. গাওছুল হোসেন রাজ প্যানেলে আমিরুল ইসলাম (পাখা) ১২৫ ভোট পেয়ে প্রথম, আছাদুল হক গাজী (মোরগ) ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়, মহসিন আলী (কলস) ১১৭ ভোট পেয়ে তৃতীয় ও সাইদুর রহমান সাদুল্লাহ (চেয়ার) ১১৬ ভোট পেয়ে চতুর্থ স্থান হয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে, সাবেক সভাপতি নজরুল ইসলাম প্যানেলে আকবর আলী গাজী ৭৮ ভোট পেয়ে পঞ্চম, আবু তালেব ৬৮ ভোট পেয়ে ষষ্ঠ, ফেরদাউস সরদার ৬৫ ভোট পেয়ে সপ্তম ও শফিকুল ইসলাম ৬৩ ভোট পেয়ে অষ্টম স্থান হয়েছেন। এর আগে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ৩ টি শিক্ষক প্রতিনিধি, ২ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা ১ টি পদের বিপরীতে সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, আছাদুল হক ও জেবুন্নেছা জেবা এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১টি পদের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র আছিয়া বেগম মনোনয়নপত্র জমা দেয়ায় বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। উল্লেখ্য, নির্বাচনে মোট ২১১ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ১৯৫ জন। তম্মধ্যে ৫ টি ভোট বাতিল ঘোষনা করা হয়।





শিক্ষা এর আরও খবর

নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ নড়াইলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)