শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১২ জুন ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
১০৮ বার পঠিত
শুক্রবার ● ১২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত

---পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন শুক্রবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ্ সমরেশ রায়। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন,পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে পাইকগাছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি।

প্রতিযোগিতায় উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়, কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষীখোলা কলেজিয়েট স্কুল, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউশন ও বিকেএএসএস ইনস্টিটিউশন।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।





শিক্ষা এর আরও খবর

মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন মাগুরায় ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে হাবিবুল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি  প্রদান মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)