সোমবার ● ২৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি;
সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” উপকূলে দুস্থ মানুষকে শীতে মানবিক/জরুরী সহায়তা হিসাবে কম্বল বিতরণ করেছে।
২৯ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১৬৪ নং পশ্চিম পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম- সাইক্লোন শেল্টারে উক্ত ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড এর ১৩৫ জন নারী ও ১১১ জন পুরুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সভাপতিত্ব করেন উক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেজেন্দ্রনাথ মন্ডল, আরও উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন প্রোগ্রামের প্রধান ফয়েজুল্লাহ তালুকদার, রেজিলিয়েন্ট বিল্ডিং সমন্বয়কারী পলাশ সরকার, প্রকল্প সমন্বয়কারী, মোঃ আব্দুর রহমান, মিল ম্যানেজার জয়ন্ত ঘোষ শুভ, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মণ, প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাশেম মিয়া প্রমুখ।
সিসিডিবি প্রতিষ্ঠিা লংগ্ন থেকে বিভিন্ন সংকট সময়ে জনগণের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতে দুস্থ উপকূলের মানুষকে এই শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রধান অতিথি বলেন,সিসিডিবি বুড়িগোয়ালিনী ইউনিয়নে শুরেু থেকে সুনাম কুড়িয়ে আসছে। শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিসিডিবি আবারও তা প্রমান করল। সিসিডিবির মত অন্যান্য সংস্থাকে এমন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 